,

বাঞ্ছারামপুরে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

news-image
আবু রায়হান চৌধুরী : বাঞ্ছারামপুরে খাস জমি বন্ধোবস্তোপ্রাপ্ত ১৬ ভূমিহীনের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে উপজেলা মিলনায়তনে এই দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি সোহাগ হোসেন, পৌর মেয়র খলিলুর রহমান (টিপু মোল্লা), ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব, ভারপ্রাপ্ত কানুনগো ওয়াসিম আকরাম প্রমুখ।
উপজেলার সোনারামপুর, তেজখালী ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ১৬ জন ভূমিহীনের মাঝে ৯৬.৫ একর খাস জমি বন্ধোবস্তো দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ