বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই তিন উপায়ে খাঁটি সোনা চিনুন

news-image

লাইফস্টাইল ডেস্ক :প্রাচীন কাল থেকেই গহনার প্রতি মানুষের অন্য রকম একটা আগ্রহ ছিল। আর সৌন্দর্য ফুটিয়ে তুলতে গহনার তো কোন বিকল্পই নেই। আর যুগ যুগ ধরে সোনার গহনা সেরার সিংহাসনটি দখল করেই আছে। বিয়ে, জন্মদিন কিংবা যেকোনো উৎসবে নিজেকে সাজাতে নারীদের প্রথম পছন্দ হলো সোনার গহনা।সোনার গহনা কেবল সৌন্দর্যই নয়, বরং ফুটিয়ে তোলে আভিজাত্যও! কিন্তু স্যাকরার দোকানে গিয়ে খাঁটি স্বর্ণ চিনতে না পারায় অনেক সময় ঠকতে হচ্ছে। আসলে সাধারণের পক্ষে খাঁটি স্বর্ণ চেনা কিন্তু সহজ কথা নয়।

সোনা মাপা হয় ক্যারেট দিয়ে। কিন্তু কতটা খাঁটি কতটা খাদ বুঝবেন কী করে? সাধারণত খাঁটি সোনা নরম। এই নরম সোনা দিয়ে গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তা প্রভৃতি ধাতু। ১০ ক্যারেট সোনা গহনা মানে ১০ অংশ সোনা আর বাকি ১৪ অংশ অন্য ধাতু। বেশিরভাগ জুয়েলারি দোকান ১০, ১৪, ১৮ ক্যারেটে গহনা তৈরি করে থাকে। তাহলে বুঝতেই পারছেন, শুদ্ধ ২৪ ক্যারেট সোনার গহনা মূল্য কতটা আকাশ ছোঁয়া হতে পারে?

হলমার্ক চিহ্ন অবশ্যই দেখে কিনবেন। এই সতর্কবার্তা বহুবার শুনেছেন নিশ্চই। একদম ঠিক। হলমার্ক সোনার চরিত্র বুঝতে সাহয্য করবে আপনাকে। সোনার ওপরে ১৪ ক্যারেট লেখা থাকলে নিশ্চিন্ত থাকুন ১৪ ক্যারেট সোনার পাবেন।

জেনে নিন খাঁটি সোনা চেনার উপায়-

১। সোনা কিনুন ২৪ ক্যারটের– ২৪ ক্যারট সোনাই আসল খাঁটি সোনা। ২৪ ক্যারট সোনা মানে ৯৯.৯% শতাংশ খাঁটি সোনা। কিন্তু দোকানে সাধারণত ২৪ ক্যারট সোনা দিয়ে গয়না তৈরি হয় না। তাতে সেই সোনার অলঙ্কার বড্ড নরম হয়ে যাবে। তাই দোকানে সাধারণত ২২ ক্যারট সোনা দিয়েই অলঙ্কার তৈরি করা হয়। আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন যাতে ২২ ক্যারট সোনা দেওয়া হয়। ২২ ক্যারট সোনা মানে ৯১.৬% শতাংশ সোনা।

২। BIS চিহ্ন দেখে সোনা কিনুন – সাধারণত, সোনা কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনেন। এটাই নিয়ম খাঁটি সোনা চেনার ক্ষেত্রে। কিন্তু এছাড়াও BIS চিহ্ন দেখে সোনা কিনুন। তাতে আপনি নিশ্চিত থাকবেন যে, আপনার সোনা সত্যিই খাঁটি।

৩। ফ্লুরোসেন্স মেশিনে এক্স রে করিয়ে নিন। যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করে নেওয়াটা একটু কঠিন। কারণ সব জায়গাতে সচরাচর এমন সূযোগ আপনি নাও পেতে পারেন। তবুও একবার চেষ্টা করে নেবেন, যাতে এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনি আপনার সোনাকে যাচাই করে নিতে পারেন।