,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিমান থেকে পড়ল তেলের ট্যাংক !

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে আজ মঙ্গলবার সকালে উড়ন্ত বিমান থেকে দুটি তেলের ট্যাংক মাটিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে সেগুলো উদ্ধার করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোন বিমান থেকে তা পড়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে কাছাকাছি স্থানে দুইটি বস্তু বিমান থেকে পড়তে দেখে স্থানীয় লোকজন। প্রথমে তারা ভয়ে নিরাপদ দূরতে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সেগুলো নিয়ে যায়। একেকটি ট্যাংক প্রায় ১৭/১৮ ফুটের মত লম্বা। অতিরিক্ত ওজনের কারণে এতে তেল রয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে