,

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধারে অটোরিক্সা ছিনতাই

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধারে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে করে অটোরিক্সা চালক মামুন ( ১২) গুরুতর ভাবে আহত হয়েছেন।
জানা যায়, সোমবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে পৌর এলাকার  ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সে পৌর শহরের মধ্যপাড়া দিঘিরপাড় এলাকার খাদিমুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
আহত মামুন জানান,  রাতে পৌর শহরের কুমারশীল মোড় থেকে এক যুবক উলচাপাড়া যাওয়ার কথা বলে তার ব্যাটারি চালিত  অটোরিক্সাটি ভাড়া করে । পরে ভাদুঘর এলাকায় একটি নির্জন সড়কে গিয়ে জোড়পূর্বক ওই যুবক তার অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
অটোচালক মামুন তাতে বাঁধা দিলে ওই যুবক ব্লেড দিয়ে তার গলা কেটে অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন জানান, মামুনকে স্হানীয়রা উদ্ধার করে জেলা সদরে আনলে চিকিৎসার ব্যবসা করা হয়েছে এবং রাতেই অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ