,

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে নাসিরনগরে ছাত্রলীগের মানববন্ধন

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাসিরনগর উপজেলা ছাত্রলীগ ।শোকের মাস আগষ্টে মাসব্যাপী কর্মসূচীর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী সমর্থকদের অংশগ্রহনে মানববন্ধন সকাল ১১ টা থেকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ যুগ্ম -আহবায়ক অমর চন্দ্র ভট্রাচার্য, কুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাসদ উদ্দিন ভুইয়া,বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলাম ,কলেজ নেতা বাপ্পী,তমাল,তোফায়েল,গুনিয়াউক ইউনিয়ন সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ,র্গোকণ ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আসকির মিয়া,সদর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম- আহবায়ক আবদুর রাজ্জাক প্রমূখ। মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ