,

কম বয়সে পর্নোগ্রাফি দেখলে কী হয়?

news-image

লাইফস্টাইল ডেস্ক :একটা সময় ছিল যখন প্রায় ১৪-১৫ বছর পর্যন্তও পর্নোগ্রাফি সম্পর্কে কোনো ধারণা থাকতো না তরুণ-তরুণীদের। কিন্তু হঠাৎ করেই সময়টা পাল্টে গেছে। এখন স্মার্টফোন অথবা ল্যাপটপে একটা ক্লিক করলেই তারা দেখতে পায় হরেক রকমের পর্নো। আগের চাইতে অনেক কম বয়সেই তারা জেনে যায় পর্নো কী। এ ব্যাপারটা কী তাদের মনস্তত্বে কোনো পরিবর্তন আনছে?
নেব্রাসকা-লিংকন ইউনিভার্সিটির নতুন এক গবেষণা এ ব্যাপারটা নিয়ে কাজ করে। দেখা যায়, যত কম বয়সে একটি ছেলে পর্নো দেখে, তার মাঝে নারীদেরকে ছোট করে দেখার সম্ভাবনা তত বেশি হয়।

 

“আমরা ধারণা করেছিলাম ছেলেরা যত কম বয়সে পর্নো দেখবে, তার মাঝে তত ‘প্লেবয়’ সুলভ আচরণ দেখা দেবে,” বলেন গবেষক অ্যালিসা বিশম্যান। কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়। বরং বেশি বয়সে পর্নো দেখলেই ‘প্লেবয়’ সুলভ আচরণ অর্থাৎ যৌনতার প্রতি বেশি আকর্ষণ এবং একাধিক শয্যাসঙ্গীর প্রতি আগ্রহ দেখা যায়।
“পুরুষালী আচরণ এবং পর্নোগ্রাফি নিয়ে খুব বেশি রিসার্চ হয়নি,” জানান আরেক গবেষক ক্রিসি রিচার্ডসন। এ কারণে গবেষণাটির ফলাফল খুব সহজে ব্যাখ্যা করা যাচ্ছে না।

 

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন কনফারেন্সে প্রকাশ করা হয় এই গবেষণার ফলাফল। ১৭ থেকে ৫৪ বছর বয়সী ৩৩০ জন পুরুষের ওপর গবেষণাটি করা হয়। তারা কোন বয়সে প্রথম পর্ন দেখে তার ব্যাপারে তথ্য নেওয়া হয়। এছাড়াও নারী, যৌনতা এসব ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কেমন তা দেখা হয়।
দেখা যায় তাদের সবার পর্নো দেখার গড় বয়স ছিল ১৩ বছর। পর্নো দেখার সবচাইতে কম বয়স ছিল ৫ এবং বেশি বয়স ছিল ২৬। ৪৩ শতাংশ পুরুষ প্রথমবার তা দেখেন দুর্ঘটনাবশত, ৩৩ শতাংশ ইচ্ছে করেই দেখেন এবং ১৭ শতাংশ বলেন তাদেরকে জোর করে দেখানো হয়েছিল। বাকি ৬ শতাংশ এ ব্যাপারে মন্তব্য করেন না।

 

দেখা যায়, যারা কম বয়সে পর্নো দেখেন, তাদের মাঝে নারীদের ওপর কর্তৃত্ব করতে চাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। নারীকে সম্মানের পরিবর্তে নিজেদের চাইতে ছোট অবস্থানে দেখে তারা।
এই গবেষণায় বেশ কিছু ব্যাপার আমলে নেওয়া হয়নি যেমন এসব অংশগ্রহণকারীর ধার্মিকতা, তাদের যৌনতার ব্যাপারে কোনো খারাপ অভিজ্ঞতা আছে কিনা। এসব ব্যাপার খতিয়ে দেখলে হয়তো এর ফলাফল সম্পর্কে আরো বেশি ব্যাখ্যা করে যেত।
তবে এর পরেও এই গবেষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর থেকে জানা যায় যে পর্নোগ্রাফি দেখাটা নারীর প্রতি পুরুষের আচরণ পরিবর্তনে যথেষ্ট ভূমিকা রাখে। পুরুষের পর্নো দেখা এবং নারীর ব্যাপারে তাদের মনোভাব জানা গেলে নারীর ওপরে আক্রমণ কমাতে তা সাহায্য করতে পারে।

 

সূত্র: আইএফএল সায়েন্স, লাইভ সায়েন্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে