,

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ৫৭ ধারার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news-image

মো.আবু রায়হান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘ডেইলি অবজারভার’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক সীমান্ত খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া ৫৭ ধারার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নবীনগর থানার ওসি আসলাম সিকদারকে অপসারণের দাবিও করা হয়। এই মানববন্ধনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সীমান্ত খোকনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলাটি করা হয়েছে। মামলার বাদির বক্তব্যে তা স্পষ্ট।

উল্লেখ্য, মামলার কয়েকদিন আগে নবীনগর থানার ওসি আসলাম সিকদার ৫৭ ধারায় সীমান্ত খোকনকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। মামলার বাদি মাসুদ মিয়া এ বিষয়ে কিছুই জানেন না। এটাই প্রমাণ করে এই মামলা নবীনগর থানার ওসি তার হুমকি বাস্তবায়নের জন্য না জানিয়েই কৌশলে মামলার আর্জিতে বাদির স্বাক্ষর নিয়ে মামলাটি নথিভুক্ত করেন। তাই অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবি করেন বক্তারা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র বাঞ্ছারামপুর শাখার সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বাঞ্ছারমপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ খান,কসবা শাখার সভাপতি নাসির উদ্দিন, নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, বিজয়নগর উপজেলা শাখার সভাপতি সারোয়ার হাজারী পলাশ, হোমনা (কুমিল্লা) শাখার আহ্বায়ক ও হোমনা উপজেলা প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো.আবু রায়হান চৌধুরী,আখাউরা শাখার সভাপতি আফজাল হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ও জেলা কমিটির সদস্য মিজানুর রহমান ,ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিপ্লব,বাঞ্ছারামপুর শাখার সদস্য সচিব আশিকুর রহমান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ