,

যেভাবে মরিচা মুক্ত থাকবে গয়না

news-image

অনলাইন ডেস্ক : গয়না পরার পর কখনও সুগন্ধি স্প্রে করা উচিত নয়, এছাড়া চুলের লোশন বা ক্রিমও গয়না পরার আগেই ব্যবহার করা উচিত। ভারতীয় ওয়েবসাইট ‘জুয়েলারকাকা ডটকম’য়ের প্রতিষ্ঠাতা ভিকাল্প বোথারা এবং ‘ওপা এক্সসরিজ’য়ের ডিজাইনার কৃতি আগারওয়াল গয়না মরিচা মুক্ত রাখার কিছু টিপস দেন।

* গয়না সবসময় পরিষ্কার ও শুকনা রাখা প্রয়োজন। গলার হার, আংটি, কানের দুল বা যে কোনো গয়না ক্রিম, লোশন বা সুগন্ধির সংস্পর্শের বাইরে রাখতে হবে। তাই গয়না পরার আগে প্রসাধনী ব্যবহার করুন।

* গয়না সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। গয়নার হুকগুলো আটকে ঝুলিয়ে রাখতে হবে। একটা গয়না যেন অন্যটির সঙ্গে আটকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

* ঘুমানোর আগে অবশ্যই গয়না খুলে রাখা উচিত। কারণ গয়না পরে থাকলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে।

* বেশিরভাগ গয়না রাখার বক্সের ভেতরের অংশে ভেলভেটের কাপড় দেওয়া থাকে। তবে এই কাপড় গয়নার উজ্জ্বলভাব নষ্ট করে। তাই এই ধরনের বক্স এড়িয়ে চলা ভালো। গয়না সুতির কাপড়ে জড়ানো বক্সে রাখা যেতে পারে।

* গয়না খোলার পর পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে আলাদা মুখ বন্ধ ব্যাগে সংরক্ষণ করতে হবে।

* এমন জায়গায় গয়না সংরক্ষণ করুন তা যেন সরাসরি বাতাসের সংস্পর্শে না থাকে। অন্ধকার এবং ঠাণ্ডা জায়গায় গয়না সংরক্ষণ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ