,

কী কী খাবার খাবেন চুল ও নখ মজবুত রাখতে

news-image

লাইফস্টাইল ডেস্ক :আপনার কি সহজেই নখ ভেঙে যায় বা চুল আঁচড়ানোর সময় গোছা গোছা চুল উঠে যায়? দুটোই কিন্তু বেশ চিন্তার বিষয় | শরীরে কোন বড় ধরণের অসুখ হলে এই দুটো সাইড এফেক্টস হিসেবে দেখা দেয় |

কিন্তু শরীর সুস্থ থাকা সত্ত্বেও যদি এই দুটো হয় তাহলে অবশ্যই নিজের ডায়েটের দিকে লক্ষ্য রাখুন | বিভিন্ন ধরণের ভিটামিন আর মিনারেল যা বিভিন্ন খাবারে পাওয়া যায় সেগুলো এই সময় বেশি করে খেতে হবে | আসুন দেখে নিন সেই সব খাবারের নাম |

১। আমন্ড বাদাম : এতে প্রোটিন তো থাকেই তার সঙ্গে এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় | তাই আমন্ড নখ আর চুল এর জন্য খুবই ভালো |

২। অয়স্টার : চুল ও নখ মজবুত করতে জিঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ | আর অয়স্টারের প্রতিটা সার্ভিং-এ প্রায় ৭৪ গ্রাম জিঙ্ক থাকে | তবে সব জায়গায় অয়স্টার পাওয়া যায় না | তখন অন্য খাবার যাতে জিঙ্ক বেশি থাকে যেমন ল্যাম্ব‚ কোকো পাউডার‚ কাবলি ছোলা‚ কুমড়োর বিচি‚ কাজু বাদাম‚ দই‚ মাশরুম‚ পালং শাক এইসব খাবার বেশি করে খান |

৩। ডিম আর দুধ : যাদের শরীরে বায়োটিন কমে যায় তাদের নখ আর চুল কমজোরি হয়ে যায় | দুধ আর ডিম দুটোতেই প্রোটিন‚ ভিটামিন ডি আর বায়োটিন থাকে যা কেরাটিন ডেভলপমেন্টে সাহায্য করে |

৪। গ্রিন টি : ওজন কামানো ছাড়াও নিয়মিত গ্রিন টি পান করলে চুল আর নখও মজবুত হবে |

৫। সবুজ পাতা যুক্ত শাক ও সব্জি : সবুজ পাতাযুক্ত শাক সব্জিতে ম্যাগেসিয়াম থাকে যা চুল পড়া বন্ধ করে এবং নখ শক্ত করে |

৬। বিভিন্ন ধরণের বাদাম : বাদামের মধ্যেও জিঙ্ক পাওয়া যায় | ফলে ডায়েটে রোজ বিভিন্ন ধরণের বাদাম রাখুন |

এছাড়াও যেসব খাবারে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেমন রাজমা‚ ডার্ক চকোলেট‚ ধনে পাতা‚ লবঙ্গ‚ দারচিনি‚ হলুদ‚ জিরে‚ Dried Parsley‚ আদা এবং থাইম এইসব বেশি করে খাবার চেষ্টা করুন |

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে