,

মশা তাড়ানোর সহজ ও কার্যকরী উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক :বর্তমানে যে অসুখটি সবাইকে ভোগাচ্ছে তার নাম চিকুনগুনিয়া। ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার মতো ভয়াবহ না হলেও এর যন্ত্রণাকে উড়িয়ে দেয়া যায় না। আর এই অসুখ ছড়িয়ে বেড়াচ্ছে যে পতঙ্গটি তার নাম মশা। এখন যেহেতু বর্ষাকাল তাই এখানে সেখানে সহজেই পানি জমে থাকছে এবং মশারাও মনের আনন্দে বংশ বিস্তার করে যাচ্ছে। এই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক পতঙ্গটি বড় বড় সব অসুখের কারণও। মশা তাড়াতে তাই প্রতিদিনই নানা রকম উপায় অবলম্বন করে থাকেন সবাই। তারমধ্যে সব পদ্ধতি স্বাস্থ্যকর তো নয়ই, বরং কিছু কিছু উপায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও। তবে চিন্তার কিছু নেই। মশা তাড়াবার আছে প্রাকৃতিক উপায়। কী সেই উপায়? চলুন জেনে নেয়া যাক-

কর্পূর:
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যেকোনো ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

লেবু ও লবঙ্গ:
একটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে থাকে এমনভাবে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ