,

যে ৯ টি কারণে মশারা আপনাকে বেশি বেশি কামড়ায়!

news-image

লাইফস্টাইল ডেস্ক :আপনার মাঝে মাঝেই মনে হয় অন্যদের চাইতে মশারা আপনাকে কামড়াতে বেশি পছন্দ করে! না, আপনি ভুল ভাবছেন না। কিছু কিছু মানুষকে আসলেই মশা বেশি বেশি কামড়ায়। এর পেছনে বেশ কিছু কারণ আছে।

গবেষকেরা বেশ কিছু ক্ষেত্রে দেখেছেন শারীরিক কিছু অবস্থা আপনাকে মশাদের কাছে বেশি লোভনীয় করে তোলে। তবে এসব গবেষণা বিভিন্ন ধরণের মশা নিয়ে হয়েছে। আপনার আশেপাশে কী ধরণের মশা আছে তার ওপরে নির্ভর করতে পারে আপনি তাদের কাছে কতটা আকর্ষণীয়। মশা ইদানিং বিভিন্ন ধরণের রোগ ছড়াচ্ছে সারা পৃথিবীতে। এর মাঝে আছে জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু আর চিকুনগুনিয়া তো আছেই। তাই যেভাবেই হোক না কেন, মশার কাছে নিজেকে কম লোভনীয় করে তুলতে পারলে লাভ আপনারই। দেখে নিন কী কী কারণে মশারা আপনাকে বেশি পছন্দ করছে-

 

১) যাদের শরীর থেকে বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেমন গর্ভবতী নারী এবং ভারী শরীরের মানুষ- তাদেরকে মশা পছন্দ করে বেশি।

২) ব্যায়াম করলে শরীরে ল্যাকটিক এসিড উৎপন্ন হয়, এটা ঘামের মাধ্যমে বের হয়ে মশাকে আকৃষ্ট করতে পারে।

৩) ছোট একটি গবেষণায় দেখা যায়, যারা অ্যালকোহল পান করে তাদের প্রতি মশাদের আকর্ষণ বেশি হয়।

৪) ও টাইপ রক্ত যাদের আছে মশারা তাদেরকে বেশি কামড়ায়।

৫) কিছু কিছু জিনের কারণে মশারা আপনাকে বেশি কামড়াতে পারে এবং সেই কামড়ের যন্ত্রণাও বেশি হতে পারে।

৬)কিছু মানুষের ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বেশি হবার কারণে মশা তাদেরকে কম কামড়াতে পারে।

৭) কিছু মানুষের শরীর মশাকে আকর্ষণ করে এমন রাসায়নিক নিঃসরণ করে। কারো কারো শরীর আবার মশাকে দূরে রাখে এমন রাসায়নিক নিঃসরণ করে। এটা ঠিক কীভাবে কাজ করে তা জানা যায় না।

৮) একটি গবেষণায় দেখা যায়, গর্ভবতী নারীদেরকে অন্যদের চাইতে দ্বিগুণ পরিমাণে আক্রমণ করে ম্যালেরিয়াবাহী মশা।

৯) নারীদেরকে মশারা বেশি আক্রমণ করে। আর নারীদের শরীরে মশার কামড়টা বেশি বড় এবং যন্ত্রণাদায়ক হয়।

সুত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে