,

যৌনদাসী হিসেবে ধর্মগুরুকে নিজের ছয় মেয়েকে উপহার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চরম আর্থিক সঙ্কট আর নিজেদের ভিটে-মাটি বাঁচাতে এক স্বঘোষিত সাধুর কাছে নিজের নাবালিকা মেয়েদের যৌনদাসী হিসেবে পাঠালেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে।

নাবালিকাদের জোর করে আটকে রাখা ও ধর্ষণের অভিযোগে গত বছরই ওই সাধুকে জেলে ঢোকানো হয়। চলতি বছর আগস্টে তার সাজা ঘোষণা করা হবে। আর অভিযুক্ত বাবা, মাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বাকস কাউন্টি আদালত।

পুলিশ জানিয়েছে, পাঁচ বছর আগে নিজেদের সম্পত্তি বাঁচাতে বিত্তশালী প্রতিবেশী লি কাপলানের সঙ্গে যোগাযোগ করেছিলেন পেনসিলভানিয়ার ওই দম্পতি ড্যানিয়েল এবং স্যাভিলা স্টোলজফাস। এলাকায় কাপলান নিজেকে ‘গডম্যান’ বলে পরিচিতি দিয়েছিলেন। আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাপলান তাদের কাছে এক অদ্ভূত শর্ত রাখেন।

শর্তটি হল তাদের ছয় মেয়েকেই কাপলানের হাতে তুলে দিতে হবে। এই শর্তে রাজি হয়ে প্রথমে নিজেদের বড় মেয়েকে ৫২ বছরের কাপলানকে ‘উপহার’ দেন ওই দম্পতি। মেয়েটির বয়স তখন তেরো। একে একে বাকি পাঁচ মেয়েকেও পাঠিয়ে দেওয়া হয় কাপলানের ফিয়েসটার ভিলার বাড়িতে।

পুলিশ জানিয়েছে, ওই নাবালিকাদের ছয়জনকেই ধর্ষণ করেছেন ওই গডম্যান। ধরা পড়ার পর, পুলিশের কাছে ছয়জনকেই নিজের স্ত্রী বলে দাবি করেন তিনি। এদের প্রত্যেককেই বেসমেন্টে আটকে রাখা হত।

ঘটনাটি প্রথম আঁচ করে পুলিশে খবর দেন কাপলানেরই এক প্রতিবেশী জন বেজ। তার কথায়, ‘ওই বাড়িতে অনেক মেয়ে থাকে দেখেছিলাম। এরা সবাই খুব ছোট। কিন্তু কখনও বাড়ির বাইরে খেলতে বার হত না। দেখে মনে হত খুব ভয়ে আর কষ্টে রয়েছে।’

জনের অভিযোগ পেয়ে কাপলানের বাড়িতে হানা দেয় পুলিশ। বেসমেন্ট থেকে ওই মেয়েদের উদ্ধার করা হয়। কাপলানকে গ্রেফতার করার পরে তাকে জেরা করতেই এই ভয়ানক ঘটনা সামনে আসে। ঘটনার কথা স্বীকার করেছেন ওই মেয়েদের মা এবং বাবাও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে