,

‘জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না’: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জাপানের ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এর ব্যাখা দিতে গিয়ে নিউ ইয়র্ক টাইমসকে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে জানা গেছে, ফার্স্ট লেডি আকিয়ে অ্যাবে ইংরেজিতে কথা বলতে পারেন। তিনি কেবলই না বলার ভান করেছিলেন। জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে জাপানের ফার্স্ট লেডির কাছে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু পরে তিনি পুতিনের কাছের ফাঁকা আসনে বসেন।

ট্রাম্প বলেন, ‘তার (আকি আবে) স্বামী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে খুবই ভালো মানুষ। সেখানে একজন জাপানি অনুবাদকও ছিলেন। তা না হলে বিষয়গুলো বোঝা খুব কঠিন হতো। তবে আমি সেদিন সন্ধ্যায় তার সঙ্গে আলাপ করেছি। তিনি খুব আন্তরিক একজন মানুষ। ওই সময়টা আমি খুব মজা পেয়েছি। আসলে পুরো ব্যাপারটাই বেশ ভালো ছিল।’

পুতিনের সঙ্গে তার গোপন বৈঠকের বিষয়টি আলোচনায় আসে। ট্রাম্প বলেন, ‘নৈশভোজটি ছিল পৌনে দুই ঘন্টার। তাই এতক্ষণ চুপ করে বসে থাকাটা সম্ভব ছিল না। আর আমার মনে হয়, জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে ‘হ্যালো’ শব্দটি পর্যন্ত বলতে পারেন না।’ দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ