,

ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ ঘোষণা ফিলিস্তিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকসহ কোনো ধরনের যোগাযোগ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে আব্বাস এই ঘোষণা দেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে নিরাপত্তায় কড়াকড়ির আরোপের পরিপ্রেক্ষিতে শুক্রবার দিনভর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর আব্বাস এই ঘোষণা দেন।

সম্প্রতি সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে আল-আকসা মসজিদের প্রধান প্রবেশদ্বারে মেটাল ডিটেকটর বসায় ইসরায়েল। দেশটির এমন উদ্যোগকে আল-আকসার ওপর নিয়ন্ত্রণের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে প্রতিদিনই বিক্ষোভ করছে ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবরা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে হতাহত হয় শতাধিক ফিলিস্তিনি। এ ছাড়া ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে নিহত হয় তিনি ইসরায়েলিও।

এমন বাস্তবতায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়ে আব্বাস বলেন, ‘আল-আকসা মসজিদে নেওয়া (নিরাপত্তা) ব্যবস্থা বাতিল না করা হলে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনা পর্যন্ত আমি ইসরায়েলের সঙ্গে সর্বস্তরের যোগযোগ বন্ধের ঘোষণা দিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে