যে খাবারগুলি পিরিয়ডসের সময় না খেলে কষ্ট কমবে!
লাইফস্টাইল ডেস্ক :মাসের ওই কয়েকটা দিন প্রত্যেক মহিলার কাছে যন্ত্রণাদায়ক। কারোর কষ্ট কম। কারোর বেশি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, পিরিয়ডসের সময় শারীরিক কষ্টের জন্য অনেকক্ষেত্রেই দায়ি কিছু খাবার। খাবারের কারণে সেসময় পেশিতে যন্ত্রণা হতে পারে। রক্তাল্পতা দেখা দিতে পারে। জলের ধারণক্ষমতা কমে কষে যেতে পারে শরীর। তার উপর আছে পেট ব্যথা, পা চাবানো, মুড অফের মতো সমস্যাও। তাই পিরিয়ডসের সময় খাদ্যাভাসের প্রতি বিশেষ নজর দিতে বলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। কিছু খাবারকে অন্তত ওই কয়েকটা দিন তালিকা থেকে বাদ দিতে পরামর্শ দেন তাঁরা। সেগুলি কী কী জেনে নিন –
আইসক্রিম ও অন্যান্য দুগ্ধজাত খাবার
দুধ দিয়ে তৈরি খাবার, যেমন আইসক্রিম, চিজ়, ক্রিমে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে। ঠিক ততটা পরিমাণ চর্বি বা ফ্যাট পাওয়া যায় চর্বিযুক্ত মাংসে। পিরিয়ডসের সময় ফ্যাটজাতীয় খাবার না খেতে বলেন বিশেষজ্ঞরা। একান্ত খেতে ইচ্ছে করলে, খেতে পারেন চিনি ছাড়া দুধহীন জেলাতো।
প্যাকেটজাত কাঁচা খাবার
এই সময় রান্না করে খেতে খুব কষ্ট। অনেকেই চটজলদি খাবার বন্দোবস্ত করতে প্র্যাকেটজাত প্রসেসড নাগেটস্, ফ্রেঞ্চ ফ্রাইজ়, পরোটা, কাবাব, ইত্যাদি চটপট তেলে ভেজে খেয়ে ফেলেন। কষ্টহীন এই রন্ধনপ্রক্রিয়া কিন্তু শরীরটা আরও খারাপ করে দিতে পারে। কেননা, এইসব প্যাকেট করা খাবারে সোডিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। খেলে শরীরেও সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। আরও অস্বস্তি হতে থাকে এবং চেহারায় ফোলাভাব চলে আসে।
ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয়
অনিয়মিত পিরিয়ডস্ হওয়ার অন্যতম কারণ ক্যাফেইন সেবন। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলেন, পিরিয়ডস্ চলাকালীন ক্যাফেইনযুক্ত চা, কফি, কোকো খেলে মুড বিগড়ে যেতে পারে, রাতে ঘুমতে অসুবিধে হতে পারে, বাড়তে পারে পিরিয়ডসের ব্যথা। তাই পিরিয়ডস্ চলাকালীন ক্যাফেইন আছে এমন এনার্জি ড্রিঙ্ক, কফি, কালো চা, সফ্ট ড্রিঙ্কস্, চকোলেট ও কফি দেওয়া মিষ্টি খাওয়া মানা।
রেড মিট
পাঠার মাংস কে না খেতে ভালোবাসে। কিন্তু পিরিয়ডসের সময় রেড মিট খেতে বারণ করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। রেড মিটে চর্বির পরিমাণ বেশি। যার ফলে পিরিয়ডস্ ক্রাম্প বেড়ে যাতে পারে। প্রস্টাগ্লাডিনস্ (prostagladins) হতে পারে। সেই সময় খেতে পারেন মাছ বা মুরগির মাংস।
অতিরিক্ত চিনিযুক্ত খাবার
ক্যান্ডিবার, সোডা, কেক, কুকিজ়, স্মুদি – এইসব খাবারে অতিরিক্ত পরিমাণ চিনি থাকে। পিরিয়ডসের সময় মুখের স্বাদ ফেরাতে অনেকেই খান মনের মতো খাবার। কিন্তু চিকিৎসকরা বারবার সাবধান করেন মহিলাদের। এই সময় অতিরিক্ত চিনি দেওয়া খাবার খেলে ডায়াবিটিজ়ের সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়।
বেশি নুন দেওয়া খাবার
পিরিয়ডসের সময় বেশি নুন খেলে শরীরে জলের ঘাটতি দেখা যায়। তাই বিশেষজ্ঞরা বারবার বলেন সেই সময় ফাস্ট ফুড, চিপস্, ফ্রাই না খেতে। ভাতপাতে অনেকে এক তাল নুন নিয়ে খেতে বসেন। অনেকে কাঁচা নুন খেতে অভ্যস্ত। এর কারণে শরীর কষে যেতে পারে। ফলত, ক্লান্তি বাড়ে অনেকগুণ। এসময়ে পালং শাক ও মেথিও শরীর কষিয়ে দিতে পারে।
পিরিয়ডসের সময় বেশি নুন খেলে শরীরে জলের ঘাটতি দেখা যায়। তাই বিশেষজ্ঞরা বারবার বলেন সেই সময় ফাস্ট ফুড, চিপস্, ফ্রাই না খেতে। ভাতপাতে অনেকে এক তাল নুন নিয়ে খেতে বসেন। অনেকে কাঁচা নুন খেতে অভ্যস্ত। এর কারণে শরীর কষে যেতে পারে। ফলত, ক্লান্তি বাড়ে অনেকগুণ। এসময়ে পালং শাক ও মেথিও শরীর কষিয়ে দিতে পারে।
মদ
এমনিতেই অতিরিক্ত মদ্যপান শরীরের জন্য ক্ষতিকারক। তার উপর পিরিয়ডসের সময় মদ্যপান করলে তা শরীরে বিষের মতো কাজ করে। রক্তের ঘনত্ব কমিয়ে ফেলতে পারে অনেকটাই। মদ্যপানের কারণে পিরিয়ডসে রক্তপাতও হয় অনেকবেশি।
সবশেষে বলি, পিরিয়ডসের সময় ভারী খাবার এড়িয়ে চলাই ভালো। চেষ্টা করুন হালকা খাবার খেতে। ফলের রস, গরম জল খেতে থাকুন বারবার। শরীরে রক্তাল্পতা এড়াতে বেদানা ও খেজুর খান। শরীরের উপর ধকল দেবেন না। যতটা পারবেন বিশ্রাম থাকতে চেষ্টা করুন। সুস্থ থাকুন। সকলকে সুস্থ রাখুন।











