,

হোয়াইট হাউসের মুখপাত্রের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেয়ার পরই স্পাইসার পদত্যাগ করেছেন।

ধারণা করা হচ্ছে ব্যবসায়ী অ্যান্থনি স্কারামুচিকে এই পদে নিয়োগ দেয়ায় অসন্তুষ্ট হয়েছেন স্পাইসার। একারণেই পদত্যাগ করেছেন তিনি। খবর বিবিসির।

গত জানুয়ারি মাসে দায়িত্ব নেয়ার পর নানা কারণেই আলোচনায় ছিলেন স্পাইসার। বিশেষ করে সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বাক্যবাণ ও কটাক্ষ নিয়ে সবসময়ই সমালোচনা হয়েছে।

স্পাইসারের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেছেন ট্রাম্পের লিগ্যাল টিমের মুখপাত্র মার্ক কোরালো। স্পাইসারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে তার কাজের জন্য ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর থেকেই এক পর এক পরীক্ষার মুখে পড়ছেন ট্রাম্প। শুরুতেই তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করেন।

আর স্পাইসারের পদত্যাগের ঘটনা এমন সময় ঘটল যখন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তের মুখে রয়েছেন ট্রাম্প। তার ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। আর জি-২০ বৈঠকের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠকের বিষয়েও ব্যাপক আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ