,

যেসব দুর্লভ ফলের নাম আপনি কখনোই শোনেননি

news-image

কলা, কমলা, তরমুজ এগুলো তো সারা বছরেই কমবেশি পাওয়া যায় এবং আমরা সানন্দে ও সাগ্রহ্রে খেয়ে থাকি। চলুন তবে আজ জেনে আসা যাক সারা পৃথিবীর দুর্লভ কিছু ফলের ব্যাপারে। দুর্লভ সল দেখার সাথে সাথে হয়তো অজানা অনেক তথ্যই পেয়ে যাবেন।

চেরিমোয়া ফলের বীজ বিষাক্ত। ছবি: সংগৃহীত 

চেরিমোয়া

এ ফলের স্বাদ অনেকটাই আইসক্রিমের মতো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দারুণভাবেই গলে যায় এটি। জানা গিয়েছে যে, জ্বর এবং উদরাময়ে বেশ উপকারী ফল হিসেবে দায়িত্ব পালন করে এ চেরিমোয়া ফল। শুধু একটাই খারাপ ব্যাপার আছে, সেটি হলো এ ফলের বীজগুলো বিষাক্ত।

ডুরিয়ান ফল খেলে রক্তচাপ খুব বেড়ে যায়, ছবি: সংগৃহীত 

ডুরিয়ান 

ডুরিয়ানের স্বাদ খুব অসাধারণ কিন্তু এর গন্ধ খুব বিশ্রী। এর ভেতর সালফার আছে যার দরুণ এমন বাজে গন্ধের উদ্ভব হয়। কিন্তু এটির স্বাদ হলো বাদাম এবং পনিরের মতন। ডুরিয়ান ফল খেলে রক্তচাপ খুব বেড়ে যায়।

ব্রাজিলে এটির শুকনো খোসা দিয়ে হাঁপানির চিকিৎসা করা হয়, ছবি: সংগৃহীত 

জ্যাবুটিকাব

এটির স্বাদ অনেকটা আঙ্গুরের মতন। জ্যাবুটিকাব দিয়ে জেলি, ওয়াইন এবং মদ বানানো হয়। ব্রাজিলে এটির শুকনো খোসা দিয়ে হাঁপানির চিকিৎসা করা হয়।

মিরাকল বেরি খাওয়ার এক ঘণ্টা পর আপনি যা-ই খাবেন, সেটিই মিষ্টি লাগবে, ছবি: সংগৃহীত 

মিরাকল বেরি

এই বেরিগুলোর সত্যিই একধরনের জাদুর মতো কাজ করে। কী? সেটি শুনবেন? তা হলো, এটি খাওয়ার এক ঘণ্টা পর আপনি যা-ই খাবেন, সেটিই মিষ্টি লাগবে!

লাল কলায়, সাধারণ কলার তুলনায় অধিক পটাশিয়াম, বেটা ক্যারোটিন ও ভিটামিন সি আছে, ছবি: সংগৃহীত 

লাল কলা

এ ফলের স্বাদ অনেকটা র‍্যাস্পবেরি কিংবা আমের মতো। লাল কলায়, সাধারণ কলার তুলনায় অধিক পটাশিয়াম, বেটা ক্যারোটিন ও ভিটামিন সি আছে। 

পাকা কিওয়ানো শশা, কিউই এবং কলার মতন স্বাদের হয়, ছবি: সংগৃহীত 

কিওয়ানো 

এটি শিংওয়ালা তরমুজ এবং আফ্রিকান শিংওয়ালা শশা কিংবা তরমুজ বলেও পরিচিত। পাকলে এ ফলটি শশা, কিউই এবং কলার মতন স্বাদের হয়।

ডেজার্ট এবং সালাদের ড্রেসিং হিসেবে দারুণ কার্যকরী টমারিলো, ছবি: সংগৃহীত 

টমারিলো 

টমারিলোকে টমেটো, বেগুণ ও মরিচের জাত ধরা হয়। এটির স্বাদ অনেকটা টক, মিষ্টি টমেটোর মতন। ডেজার্ট এবং সালাদের ড্রেসিং হিসেবে দারুণ কার্যকরী টমারিলো।

ফলটি জনপ্রিয় এর সুগন্ধী ত্বকের জন্য, ছবি: সংগৃহীত 

বুদ্ধের হাত

এ ফলটি জনপ্রিয় এর সুগন্ধী ত্বকের জন্য। স্বাদ অনেকটা লেবুর মত। হলুদ আঙ্গুলের মতন অংশগুলো মাছ এবং সালাদ তৈরিতে ব্যবহৃত হয়।

সালাকের খোসা ছিলতে সাবধানতা অবলম্বন করুন কারণ এটি আপনাকে মৃদু খোঁচা দিতে পারে, ছবি: সংগৃহীত 

সালাক

লালচে বাদামী ত্বকের জন্য সালাক ফলকে অনেক সময় সাপের চামড়ার মতন দেখায়। এর স্বাদ অনেকটা আনারস এবং কলার মতন। সালাকের খোসা ছিলতে সাবধানতা অবলম্বন করুন কারণ এটি আপনাকে মৃদু খোঁচা দিতে পারে।

সূত্র: ব্রাইট সাইড 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে