,

প্রতি আট ভোটারের একজন বলছেন তাকে আর ভোট দেবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত নির্বাচনে যারা ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন সেই রিপাবলিকান ভোটারদের প্রতি আটজনের একজন বলছেন, দ্বিতীয়বার যদি ট্রাম্প ভোটযুদ্ধে নামেন তবে তাকে আর ভোট দেবেন না তারা। যুক্তরাষ্ট্রের ক্ষমতারোহনের ছয় মাস পূর্তির দিনে রয়টার্স/ইপসোসের একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন আঙ্গিকে তার জনপ্রিয়তা ও কর্মকাণ্ড তুলে ধরেছে। কোনো কোনো গণমাধ্যমে ট্রাম্প এই ছয় মাসের পুরো সময়টা কোন কোন খাতে ব্যয় করেছেন সেই চিত্রও তুলে ধরেছে।

জরিপে অংশ নেয়া শতকরা ১২ জন বলেছেন তারা গত নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচন যদি আজ অনুষ্ঠিত হয় তবে তারা আর তাকে ভোট দেবেন না। তবে শতকরা ৮৮ জন বলেছেন তারা ট্রাম্পের কাজে খুব খুশি, এবং পুনরায় ভোট হলে তারা অবশ্যই তাকে আবার ভোট দেবেন। গত মে মাসে ট্রাম্পের ভোটারদের মধ্যে শতকরা ৮২ জন বলেছিলেন তারা আবার ভোট দেবেন। সেই হিসাবে নিজের ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কিছুটা বেড়েছে তার। রয়টার্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে