,

সন্ত্রাসীদের কাছে অর্থ যাচ্ছে সৌদি থেকে : পেন্টাগন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বেশ কিছু নাগরিক ও প্রতিষ্ঠান মুসলিম দুনিয়ার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়মিত অর্থ সরবরাহ করছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। মার্কিন সরকারের বার্ষিক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

এ ব্যাপারে আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, একদিকে যেমন সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, অন্যদিকে সন্ত্রাসদমনে ব্যাপক চেষ্টা চালাচ্ছে কাতার। আমেরিকার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে কাতার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। পাশাপাশি বিশ্বের অন্য সমস্ত সন্ত্রাস-বিরোধী দেশগুলোর সঙ্গে চমৎকারভাবে সহযোগিতা করেছিল।

আল-জাজিরার দাবি অনুযায়ী পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অর্থ জোগানের বিরুদ্ধে কাতার অগ্রগতি করছে। পাশাপাশি শঙ্কা করা হয়েছে, কাতার থেকে বেসরকারিভাবে সন্ত্রাসবাদীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। একই সঙ্গে আরো জানানো হয়েছে, সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে অর্থ পৌঁছে যাচ্ছে সন্ত্রাসবাদীদের কাছে। যদিও মার্কিন সরকারের এই অভিযোগ অস্বীকার করেনি সৌদি সরকার। তারা বলছে, এই ধরণের অর্থ জোগান দেওয়ার প্রচেষ্টা বন্ধ করেছে সৌদি সরকার। এ ব্যাপারে মার্কিন সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ