,

”তিনি শুধু দুর্নীতিই করতে জানেন, আর কিছু জানেন না”

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটতারকা ইমরান খান আগামী বছরের সাধারণ নির্বাচনে তাঁর দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবি পেশ করেছেন।

ইমরান খান বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি পেশ করেন। তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে। একটি বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম অবশ্যই চালু করতে হবে। প্রবাসী পাকিস্তানীদের ভোটাধিকার দিতে হবে এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এসব দাবি পূরণ না করলে নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে না।

তিনি বলেন, ৬৭ লাখ পাকিস্তানী প্রবাসে আছেন, তাঁরা প্রতি বছর শত শত কোটি ডলার দেশে পাঠান। তাঁরা আমাদের সম্পদ। এই বিপুলসংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কোনভাবেই ন্যায়সঙ্গত হবে না।

নির্বাচন কমিশন প্রসঙ্গে ইমরান খান বলেন, বর্তমান সেট-আপের অধীনেই যদি ২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ওই নির্বাচনে আমরা যাবো না। আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাঁর বিরুদ্ধে পানামা পেপারস মামলায় কী অভিযোগ আনা হয়েছে তা জানেন না বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে কৌতুক করে ইমরান খান বলেন, ”তিনি শুধু দুর্নীতিই করতে জানেন, আর কিছু জানেন না।”

তিনি বলেন, ”নওয়াজ শরীফ ব্যবসার নামে দুর্নীতি ছাড়া আর কিছুই করেননি। তিনি অফশোর কম্পানি করেছেন, কাছের লোকদের নিয়োগ দিয়েছেন, বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে কমিশন ও ঘুষ নিয়েছেন এবং সেই টাকা পাচার করেছেন আর এখন জানতে চাইছেন, আমি কী অন্যায় করেছি?”

অর্থমন্ত্রী ইসহাক দারই প্রধানমন্ত্রী শরীফকে টাকা পাচার করা শিখিয়েছেন দাবি করে ইমরান খান বলেন, দেশের উন্নতি বলতে যদি কিছু হয়ে থাকে তাহলে তা হচ্ছে শরীফ পরিবারের সম্পদ বৃদ্ধি। সূত্র : ডন অনলাইন

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ