,

ভারতীয় চৌকি উড়িয়ে দেয়ার ভিডিও প্রকাশ করলো পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাবাহিনীর বাঙ্কার গুঁড়িয়ে দেয়ার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

গতকাল বুধবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঙ্কার ধ্বংসের দাবি করে অভিযোগ করা হয়েছে, ভারতীয় সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রথমে হামলা চালিয়েছে বলে বাধ্য হয়ে পাক সেনারা এই পদক্ষেপ নিয়েছে।

সীমান্ত এলাকায় একের পর এক হামলা, অনুপ্রবেশ, হিংসা ও জঙ্গি কার্যকলাপে গত কয়েক মাস ধরে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। কিছুদিন আগে ভারত-পাক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছিল পাকিস্তান। একই অভিযোগে পাক হাইকমিশনরকে তলব করে ভারতও।

এবার সীমান্তরেখা পার করে বিস্ফোরণে ভারতীয় পোস্ট উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ্যে করলো পাক সেনারা। পাক সেনার মুখপাত্র মেজর জেলারেল আসিফ গফুর নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেন। পোস্ট করে গফুর লিখেছেন, ‘ভারতীয় সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করায় আমরা হামলা চালিয়েছি। প্রতিটি হামলার সমুচিত জবাব দেবে পাক সেনা।’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ