,

‘মেড ইন বাংলাদেশ’ নিয়ে সমালোচনায় ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পারিবারিক ব্যাবসায় ‘মেড ইন বাংলাদেশ’ নিয়ে আবারো সমালোচনার মুখে পড়েছেন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগান দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ‘মেড ইন বাংলাদেশ’ স্টিকারযুক্ত বেশকিছু সামগ্রী প্রদর্শন করেন ট্রাম্প। আমেরিকার তৈরি পণ্যসামগ্রীকে উৎসাহিত করা, তথা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাই ছিল এর লক্ষ্য।

 

তবে রাজনৈতিক প্রতিপক্ষ এবং সমালোচকরা ট্রাম্পের এমন ভূমিকার সমালোচনা করছেন। তাদের মতে, এটা দ্বিমুখী আচরণ। একদিকে পারিবারিক ব্যাবসায় বাংলাদেশ ও মেক্সিকোর মতো দেশগুলোর তৈরি সামগ্রীর বিপণন করছেন ট্রাম্প। আমেরিকানদের চোখে ট্রাম্পের ভাষণের সবচেয়ে চুম্বক বাক্যগুলোর একটি ছিল ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’। তবে যে শার্ট পরে তিনি এই ভাষণ দিচ্ছিলেন সেটি ছিল বাংলাদেশে তৈরি। আর ওই শার্টের কলারে বাঁধা লাল টাইটি চীনে তৈরি। সমর্থকদের জন্য বানানো বেসবল ক্যাপগুলোও ছিল বাংলাদেশ, চীন ও ভিয়েনতনামে বানানো।
এনবিসি টেলিভিশনের ‘এনবিসি নাইটলি নিউজ’ অনুষ্ঠানের সিনিয়র নিউজ এডিটর ব্র্যাড জ্যাফি। ট্যুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ওয়াশিংটন ডিসি’র ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে চীন, ভিয়েতনাম, পেরু, বাংলাদেশ ও পাকিস্তানে তৈরি পোশাক সামগ্রী বিক্রি হয়। আর এমন অবস্থার মধ্যেই ‘মেড ইন আমেরিকা ট্রেডমার্ক সপ্তাহ’ পালন করেছে হোয়াইট হাউজ।

 

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক মিতা গোল্ড প্রশ্ন তুলেছেন ট্রাম্পের ‘মেড ইন আমেরিকা ট্রেডমার্ক সপ্তাহ’ উদ্বোধন নিয়ে। মিতা গোল্ড পিবিএস নিউজকে বলেন, ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্পের ব্র্যান্ড বিদেশি ফ্যাক্টরিতে তৈরি করা পোশাক ও জুতো বিক্রি করছে। মিতা গোল্ড বলেন, আমরা বর্তমানে সুনির্দিষ্টভাবে পাঁচটি দেশ থেকে তার পণ্যসামগ্রী আসার বিষয়টি চিহ্নিত করতে পেরেছি। এই দেশগুলি হচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। ২০১৩ সালের আগের কাস্টম রেকর্ডে দেখা গেছে, ইভাঙ্কা ট্রাম্পের ব্র্যান্ডের কিছু জুতা আসে ইথিওপিয়া থেকে।
ডোনাল্ড ট্রাম্প বরাবরই সংরক্ষণশীল অর্থনীতির পক্ষে তার জোরালো অবস্থান জানিয়েছেন। অর্থনীতি খাতে আমেরিকার সুবিধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে নির্বাচনী প্রচারের সেই প্রতিশ্রুতি ভেঙে বাংলাদেশে তৈরি বেসবল ক্যাপ ব্যবহার করেছেন তিনি। তার কন্যার ব্র্যান্ড এখনো বিদেশে তৈরি পোশাক ও জুতো মার্কিন ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করছে।
সূত্র : ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে