,

ইয়েমেনে শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনে বাস্তুহারা বাসিন্দাদের ওপর বিমান হামলায় অন্তত ২০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের অধিকাংশই একই পরিবারের সদস্য বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)-এর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে তায়েজের মাওজা অঞ্চলে শরণার্থী শিবিরের ওপর হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর জঙ্গি বিমান থেকে এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইয়েমেনে চলমান এই লড়াইয়ে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই সাধারণ নাগরিক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে