,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে বিশ্বশক্তির যে পরমাণু চুক্তি হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা তার সুস্পষ্ট লঙ্ঘন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে রুহানি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এবারের নিষেধাজ্ঞায় ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ আমেরিকায় থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছন, যে কোনো অজুহাতেই আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করা হোক না কেনো নিশ্চিতভাবেই তার যথাযথ জবাব দেবে ইরানের জনগণ।

তিনি বলেন, আমেরিকানদের কিছু পদক্ষেপ উদ্দীপনা ও পরমাণু চুক্তির বিরোধী। আমরা এসব পরিকল্পনা ও পদক্ষেপ প্রতিরোধ করব।

রুহানি বলেন, আমেরিকানদের অন্যতম পরিকল্পনা হচ্ছে তারা এমন কিছু কাজ করবে যাতে ইরানকে বলতে বাধ্য করা হয়, তারা চুক্তি মানছে না। আমি মনে করি যেহেতু আমরা আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে সবসময় শ্রদ্ধা করি, সেহেতু মার্কিনিরা এ ক্ষেত্রে ব্যর্থ হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে