,

মালয়েশিয়া ‘আই-কার্ড’ আনছে বিদেশি শিক্ষার্থীদের জন্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচয়পত্র ‘আই-কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বিদেশি শিক্ষার্থীদের বৈধ কাগজ হিসেবে সরকারি প্রত্যয়নপত্র হিসেবে চিহ্নিত হবে এটি।

চলতি সপ্তাহে দেশটির উচ্চশিক্ষা ও অভিবাসন বিভাগের প্রধান জেনারেল মোস্তফার আলী এক বিবৃতিতে এ তথ্য জানান। মোস্তফার আলী জানিয়েছেন, অভিবাসন আইন (২০১৭ সংশোধনী)-এর খসড়ায় অংশ নেওয়ার জন্য আই-কার্ডের ফরম্যাট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিবৃতিতে জেনারেল মোস্তফার আলী জানান, দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে বিদেশি শিক্ষার্থীদের আই-কার্ডের মাধ্যমে নিবন্ধিত করা হবে। এরই মধ্যে বিষয়টি অভিবাসন বিভাগের গেজেটিংয়ে প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘এনএসটি ডট কমে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গেজেটের মাধ্যমে স্বীকৃতির পর বিদেশি শিক্ষার্থীরা আই-কার্ড একটি শনাক্তকরণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এটি কেবল বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার হবে, পাসপোর্টের বিকল্প হিসেবে নয়।

বিদেশি ছাত্রদের জন্য আই-কার্ড একটি নতুন বিন্যাসে চালু করা হবে যাতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন জালিয়াতি ও অপব্যবহার এড়ানো যায়।

এদিকে পাসপোর্টের পরিবর্তে বিদেশি শিক্ষার্থীদের আই-কার্ড ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে ঠিক কবে নাগাদ এই আই কার্ড ইস্যু করা হবে বা বিতরণ করা হবে, তা নিশ্চিত করে জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে