,

পাকিস্তানের সহায়তায় ভারতে পারমাণবিক হামলা করতে প্রস্তুত চীন : যাদব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের নেতা মুলায়ম সিং যাদব বলেছেন, পাকিস্তানের সঙ্গে মিলে ভারতে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে। চীন-ভারত বিবাদের বিষয়ে সংযত বক্তব্য দেয়ার সরকারি পরামর্শ উপেক্ষা করে বর্ষীয়ান এই বিরোধী দলীয় নেতা বলেন, ভারতে হামলার জন্য পাকিস্তানে পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে চীন।

সিকিম প্রদেশের সীমান্তে চীনের সামরিক উপস্থিতি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে মুলায়ম সিং যাদব বলেন, ভারত চীনের দিক থেকে বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারকে অনেক বছর ধরে এই বিষয়ে সতর্ক করে আসছি। চীন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে এবং তারা ভারতে হামলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।

মুলায়ম সিং দাবি করেন, ভারতে হামলার জন্য পাকিস্তানে পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে চীন। তবে এটাও বলেছেন গোয়েন্দা সংস্থাগুলো আরো ভালো জানবে এই বিষয়ে। গত শুক্রবারে ভারতের বিরোধী দলীয় নেতাদের সিকিম সীমান্ত পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করার সময়ও তিনি এই মূল্যায়ন উপস্থাপন করেছিলেন। সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে বলেন, প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি তার শঙ্কার বিষয়টি ব্যাখ্যা করবেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বিভিন্ন দলের ২০জন সংসদ সদস্যর একটি প্রতিনিধি দলকে বলেন, যদিও চীন সীমান্ত বিরোধ ইস্যুতে ‘অস্বাভাবিক আগ্রাসন’ প্রদর্শন করছে তারপরেও রাজনীতিবিদদের উচিত হবে ‘গভীর নিঃশ্বাস নেয়া’ কারণ দিল্লি এই সমস্যার সমাধানে সব কূটনৈতিক চ্যানেলে কাজ করছে।

চীন মঙ্গলবার পুনরায় দাবি করেছে, ১৬ তারিখ ভারতীয় সেনারা চীনের সীমান্তে ‘অবৈধ অনুপ্রবেশ করে ডংলাং উপত্যকায় রাস্তা নির্মাণের কাজে বাধা দিয়েছে। ভুটান এই উপত্যকাকে ডোকালাম নামে অভিহিত করে এবং এটি নিজেদের সাম্রাজ্যের অংশ মনে করে। ভারত এই দাবিকে সমর্থন করে এবং চীনকে সতর্ক করেছে, এই রাস্তা নির্মাণ গুরুতর নিরাপত্তা ঝুঁকি। এই রাস্তা নির্মিত হলে চীন ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগরক্ষাকারী ‘চিকেন নেক’ নামের সরু উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।

তিব্বতে বেশ কয়েকদিন ধরে সামরিক মহড়ার আয়োজন করছে চীন যেখানে প্রদর্শন করা হচ্ছে কিভাবে শত্রুপক্ষের বিমান ও ট্যাংক উড়িয়ে দেয়া হবে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম সরকারের প্রতি ভারতকে ‘উচিত শিক্ষা’ দেয়ার আহ্বান জানিয়েছে যা ১৯৬২ সালে অরুণাচল প্রদেশ নিয়ে হওয়া যুদ্ধে ‘অপমানজনক পরাজয়ের’ সমতুল্য হবে। মঙ্গলবার জাতীয়তাবাদী গ্লোবাল টাইমস বলেছে, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত চীন এবং সেনা প্রত্যাহার না করলে ৩৫০০ কিলোমিটার বিবদমান সীমান্ত জুড়ে চীনা সেনার মোকাবেলা করতে হবে ভারতকে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার এই বিরোধকে ভুলভাবে ব্যবস্থাপনা করছে। ‘চিকেন নেক’ উপত্যকার সন্নিকটে হওয়ায় এতে পশ্চিমবঙ্গের ঝুঁকি অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে