,

মামার লালসার শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতে না!

news-image

অনলাইন ডেস্ক : বাবা মা দু’জনই চাকরি করেন। তাই সবসময় আর বাড়িতে থাকা হয় না। এদিকে, খালি বাড়ির সুযোগ নিয়েই মামা তার ১০ বছরের ভাগনিকে কয়েকবার ধর্ষণ করেন। যার ফলস্বরূপ মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। ঘটনাটি ভারতের চণ্ডীগড়ের।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে মেয়েটির গর্ভাস্থ শিশুর বয়স হয়ে গেছে ২৬ সপ্তাহ। যে কারণে, চণ্ডীগড়ের জেলা আদালত মেয়েটির গর্ভপাতের পক্ষে রায় দেয়নি।

প্রসঙ্গত, ভারতের মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট অনুযায়ী, ২০ সপ্তাহের কম সময় হলে, তবেই করানো যেতে পারে গর্ভপাত। কিন্তু, এই ঘটনায় যারপরনাই আশ্চর্য হয়েছেন চিকিৎসক মহল। চণ্ডীগড়ের পোস্ট গ্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর স্ত্রীরোগ বিশেষজ্ঞ রেশমি বাগ্গা, সংবাদ মাধ্যমে দেওয়া খবরে বলেছেন যে, ১০ বছরের কোনো মেয়ে যে অন্তঃসত্ত্বা হতে পারে তা তিনি আগে দেখেননি।

উমেশ জিন্দল নামে আরও এক নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন যে, তাঁর ৪০ বছরের চিকিৎসা জীবনে তিনি এমন ঘটনা দেখেননি। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে, রোহতাকেও একটি ১০ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হলে, স্থানীয় কোর্ট তার গর্ভপাতের সপক্ষে রায় দিয়েছিল। এ ক্ষেত্রে মেয়েটি ১৮ থেকে ২২ সপ্তাহের গর্ভবতী ছিল।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ