,

ফের মা হতে চলেছেন কেট!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফের মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ। পোল্যান্ডের একটি সংস্থার অনুষ্ঠানে ডিউক অফ কেমব্রিজ উইলিয়ামের স্ত্রী কেট ‌মিডলটনের একটি মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা।

ডিউক অফ কেমব্রিজ উইলিয়ামের সঙ্গে দুই সন্তান, রাজকুমার জর্জ এবং রাজকুমারী শার্লটকে নিয়ে পোল্যান্ড এবং জার্মানিতে গ্রীষ্মকালীন সফরে গিয়েছেন কেট। সোমবার পোল্যান্ড পৌঁছান এই রাজ দম্পতি। এটা রাজকুমার জর্জের তৃতীয় এবং রাজকুমারী শার্লটের দ্বিতীয় রাজকীয় সফর।

পোল্যান্ডের ওয়ার‌শতে ইনকিউবেটর কোম্পানি ‌দ্য হার্ট আয়োজিত একটি অনুষ্ঠানে দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন কেট। সেখানে উদ্যোক্তারা জর্জ এবং শার্লটের জন্য কিছু খেলনা উপহার দেন ডাচেস অফ কেমব্রিজকে।

উপহার নেওয়ার সময় তিনি বলেন, তারা আরও সন্তান চান। এরপরেই জল্পনা শুরু হয়েছে, উইলিয়াম এবং কেট কি আবার সন্তানের কথা চিন্তা করছেন, নাকি কেট ফের গর্ভবতী হয়ে পড়েছেন। নাকি পুরোটাই শুধু মজার ছলে বলা। ঘটনা যাই হোক, জল্পনা কিন্তু থামছে না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ