,

বরফে চাপা পড়া দুই মৃতদেহ পাওয়া গেলো ৭৫ বছর পর

news-image

আন্তর্জাতিক ডেস্ক :৭৫ বছর আগে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ হয়ে যাওয়া এক দম্পতির মৃতদেহ বরফে জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ১৯৪২ সালে ভ্যালিয়াস চারণভূমিতে তারা গিয়েছিলেন তাদের গরুর দুধ সংগ্রহ করতে।

পুলিশ জানিয়েছে, দুই হাজার মিটারেরও বেশি উঁচুতে এক হিমবাহের বরফ গলতে শুরু করলে তাদের মৃতদেহ দু’টি পাওয়া যায়। মৃতদেহ দু’টি অক্ষত রয়েছে।

স্যানফ্লরোন নামের ওই হিমবাহে এক স্কি-কোম্পানির কর্মী মৃতদেহ দু’টি আবিষ্কার করেন। ধারণা করা হচ্ছে যে, দু’জন বরফের খাদে পড়ে গিয়েছিলেন।

কর্মীটি দেখতে পান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পোশাক পরা একজন পুরুষ ও একজন মহিলা বরফের নিচে চাপা পড়ে আছেন। পাশে একটি ব্যাগ, বোতল, জুতো ও অন্যান্য জিনিসপত্রও পড়ে ছিলো।

এই দম্পতির সাত ছেলেমেয়ে ছিলো। তাদের সর্বকনিষ্ঠ মেয়ে মার্সেলিন উড্রি দুমুলাঁর বর্তমান বয়স ৭৯ বছর।

তিনি বলেছেন, আমরা সারা জীবন ধরে তাদের খুঁজেছি। তাদের মৃতদেহ পাবার খবরে একটা শান্তি বোধ করছি যে, আমরা এখন তাদের একটা যথাযথ শেষকৃত্য করতে পারবো।

তিনি বলেছেন, তার বাবা ছিলেন একজন জুতো প্রস্তুতকারক, এবং মা ছিলেন একজন শিক্ষক। সূত্র:বিবিসি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ