,

জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মনে করা হচ্ছিল, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু সেই আশা আপাতত অন্ধকারে চলে গেল।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি দু’‌টি রুশ দপ্তর বিনা শর্তে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। দু’‌দেশের কূটনীতিকদের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দাবি জানিয়েছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জড়িত থাকার অভিযোগে ওই দপ্তর দু’‌টি গত বছর ডিসেম্বরে বন্ধ করে দিয়েছিলো ওবামা প্রশাসন। পাশাপাশি, ৩৫ জন রুশ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছিলো। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির’‌ মতো ঘটনা বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘‌অন্যদেশের সম্পত্তি দখল করে নেওয়াটাকে আর কী বলা যায়। সম্পত্তি ফেরত দেয়ার ক্ষেত্রে তারা এমন আচরণ করছে যেন দপ্তরগুলো ওদের নিজেদের সম্পত্তি। এটা ভদ্রতা নয়। ’‌

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ