,

ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়ায় মেয়েকে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মুসলিম তরুণের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়ার ‘অপরাধে’ এক ইসরায়েলি তরুণীকে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারিটজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জেলে আছেন, এমন এক মুসলিম তরুণের সঙ্গে হেনরিয়েটা কারার প্রেমের কথা জেনে গিয়েছিলেন তার বাবা সামি কারা। প্রেমিকের জন্য হেনরিয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করতে মনস্থির করেছিলেন।

হেনরিয়েটার মা আলিহাম পুলিশকে জানান, মুসলিম তরুণের সঙ্গে তাদের মেয়ের প্রেমের কথা জানতে পেরে অপমানিত বোধ করেন সামি কারা। পরিবার থেকে এ প্রেমের সম্পর্ক ছিন্ন করার জন্য হেনরিয়েটার ওপর বারবার চাপ দেওয়া হয়।

এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যান হেনরিয়েটা। এরপর বিভিন্ন যায়গায় আত্মগোপনে থাকেন তিনি। প্রেমিকের মায়ের বাড়িতেও কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছে তাকে। এক পর্যায়ে হেনরিয়েটার পরিবার তার প্রেমিকের মাকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়।

বাড়ি ছাড়ার দুই সপ্তাহ পর গত ১৩ জুন হেনরিয়েটাকে হত্যা করা হয়। খুন হওয়ার এক সপ্তাহ আগে পুলিশের কাছে করা অভিযোগে ওই তরুণী জানান, তার বাবা তাকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে।

হেনরিয়েটাকে পরে তার বাবা-মায়ের বাসার রান্নাঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে