,

উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপি উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।কেন্দ্রীয় সরকারের তথ্য, সম্প্রচার ও নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে নরেন্দ্র মোদির দল।

৫ আগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। এই নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ১৮ দলের সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হয়েছেন গোপাল কৃষ্ণ গান্ধী। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

সোমবার সন্ধ্যায় বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবেও ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বিজেপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবেন। হয়তো ভেঙ্কাইয়া নাইডুই ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন। প্রধানমন্ত্রী মোদির দল আশাবাদী, ভেঙ্কাইয়া নাইডুর জয়ের জন্য প্রয়োজনীয় ভোট তারা জোগাড় করতে পারবে।

এদিকে, সোমবার ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ২০ জুলাই ফলাফল ঘোষণা করা হবে এবং ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। বিশ্লেষকদের ধারণা, বিজেপির প্রার্থী রাম নাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের প্রার্থী মিরা কুমার।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে