,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬দফা দাবীতে পরিবহন ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আজ (মঙ্গলবার) থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার রাতে শহরের মেড্ডা বাসষ্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভা থেকে আজ মঙ্গলবার ভোর ৬ টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্দোলন কর্মসূচীর ঘোষণা করেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতবৃন্দের মধ্যে মোঃ আবুল বাশার, মোঃ নিয়ামত খান, মোঃ আব্দুল আউয়াল, মোঃ ফায়েজ খান, মোঃ নুরুল হুদা নান্টু, মোঃ আবুল হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ সেলিম মিয়া, মোঃ আনিছুর রহমান চৌধুরী। সভায় বক্তারা বলেন, ধর্মঘট চলাকালীন সময়ে জেলার উপর দিয়ে কোন বাস চলাচল করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?