,

বাঞ্ছারামপুরে পুলিশের প্রিজনভ্যানে পা’য়ের হাড় দুখন্ড হয়ে গেলো দিনমজুরের

news-image

ফয়সল আহমেদ খান খান , বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার নিয়মিত টহল প্রিজনভ্যানের নীচে চাপা পড়ে ডান পায়ের গোড়ালী দুভাগ হয়ে গেছে বলে সরেজমিনে দেখা গেছে।
খোজ নিয়ে জানা গেছে,বাঞ্ছারামপুর উপজেলার নতুন কদমতুলীর অতীব দরিদ্র দিনমজুর ও দুই কন্যা এক ছেলের পিতা মো.ওসমান মিয়া(৫০) আজ (সোমবার) অভাবের তাড়নায় দিশেহারা হয়ে শেষ সম্বল নিজের পৈত্রিকভিটাটুকুন বিক্রি করতে কদমতুলী গ্রাম হতে বাঞ্ছারামপুর সাবরেজিষ্ট্রার অফিসে আসেন বসতভিটা বিক্রি করতে।বেলা ১টার দিকে,সাব-রেজিষ্ট্রার অফিস হতে রাস্তায় জমির কাগজ ফটোকপি করতে থানা রোডের দিকে যাবার সময় বাঞ্ছারামপুর মডেল থানার একটি প্রিজন ভ্যান চালিয়ে যাবার সময় রাস্তার পাশে হাটার সময় ওসমান মিয়ার পায়ে চাপা দিলে ঘটনাস্থলেই ডান পায়ের গোড়ালী থেকে মানব দেহের হাঁড় বাইওে বেরিয়ে আসে।রক্তে ভেসে যায় ব্যস্ত সড়ক।পওে,পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওসমান মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।স্বামীর এমন অবস্থা দেখে ওসমান মিয়ার সাথে থাকা স্বজনদেও বিলাপে তখন আকাশ-বাতাশ ভারী হয়ে উঠে।
দূর্ঘটনার বিষয়ে ওসমান মিয়ার চাচা রুক্কু মিয়া জানান,-‘ওসমানের কোন দোষ ছিলো না।সে বা সাইড দিয়ে গাড়ি যাতায়াতের পথ রেখে হাটছিলো,কিন্তু-ভাগ্যে ছিলো,এমনটা হবে,হয়েছে।’তারা জানান,পুলিশ আমাদেও কে ঢাকা যাবার জন্য এম্বুলেন্সের ভাড়াটাই কেবল দিয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি(তদন্ত)মো.সাব্বির আহমেদ বলেন,-‘আমরা তার পুরো চিতিৎসা দেখভাল করবো’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে