,

‘সমকামী’ সেই বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে এসিড হামলার হুমকি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের ‘প্রথম মুসলিম’ হিসেবে সমকামী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বাংলাদেশি বংশদ্ভূত জাহেদ চৌধুরীকে এসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাজ্যের ওয়ালসাল রেজিস্টার অফিসে সিন রোগানের সাথে বিয়ের অনুষ্ঠানের পর থেকেই তিনি এসিড হামলার হুমকি পাচ্ছেন বলে জানিয়ে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, এ ছাড়া অনলাইন এবং রাস্তায়ও তিনি এসিড হামলার হুমকি পাচ্ছেন। বিবাহের অনুষ্ঠানের পর হত্যার হুমকি ও রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন। তবে হুমকির পাশাপাশি অনেকের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন রোগান ও জাহেদ।

একটা ক্ষুদেবার্তায় জাহেদকে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তীতে আমি তোমাকে রাস্তায় যেখানেই দেখিনা কেন, তোমার মুখে এসিড ছুড়ে মারবো।

এদিকে এ ঘটনায় এখনও পুলিশের কাছে কোন অভিযোগ করেননি বলে জানিয়েছেন এ যুগল।

বিয়ের বিষয়ে অনেকের সমর্থন পাওয়ার কথা জানিয়ে জাহেদ বলেন, আমি মুসলমান পরিবারে বড় হয়েছি এবং কোরআন আমাকে বলেছে তুমি মুসলমান এবং সমকামী হতে পার না। তবে আমি আমার জীবনকে এভাবেই বেঁছে নিয়েছি। আমি আমার বিশ্বাস থেকে কখনোই সরব না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ