,

আখাউড়া পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ৪৬ কোটি, ৩৮ লাখ, ৩৬ হাজার, ৯৮১ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ১৪ হাজার ৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার ২৮৪ টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬৪ লাখ ৮৬ হাজার ৬৯৭ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ৩১ কোটি, ৯০ লাখ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে ৩১ কোটি, ৯০ লাখ টাকা।

 বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌর মার্কেটের দোকান বরাদ্দের সেলামী, পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার-সিএনজি স্ট্যান্ড ইজারা ইত্যাদি খাতে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, রাস্তা নির্মাণ ও রক্ষণা-বেক্ষণ, বিদ্যুৎ লাইন নির্মাণ, মশক নিধন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, কসাইখানা নির্মাণ ইত্যাদি খাতে। বাজেটে হতদরিদ্র মহিলাদের আর্থিক সাহায্য, মুক্তিযোদ্ধাদের উৎসব বোনাস, শীত বস্ত্র বিতরণসহ কয়েকটি খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন পৌর সচিব মো: ফারক, সহকারী প্রকৌশলী মো: এবিএম বাবুল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: লিয়াকত, পৌর উপ সহকারী প্রকৌশলী মো: ফায়ছাল আহাম্মদ খান, কাউন্সিলর কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, মহিলা কাউন্সিলর মিলি আক্তার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে মেয়র তাকজিল খলিফা কাজাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি পৌরশহরে দুটি মাদরাসা ও একটি মাধ্যমিক বালক বিদ্যালয় করার পরিকল্পনার কথা জানান।  তিনি বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলার প্রিন্ট্র মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে