,

চোখ থেকে বের করা হল ২৭টি কন্ট্যাক্ট লেন্স!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইংল্যান্ডের এক নারীর চোখের উপর ‘ঘন নীল’ রঙের আস্তরণ পড়েছে যেন! প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চক্ষু বিশেষজ্ঞ দেখেন রোগীর চোখে আটকে ১৭টি কনট্যাক্ট লেন্স। আরো খুঁটিয়ে পরীক্ষার পর দেখা গেল, সংখ্যাটা ১৭ নয়, ২৭!

ভেবেছিলেন চোখে ‘ছানি’ পড়েছে। তাই অপারেশন করতে গিয়েছিলেন ৬৭ বছরের ওই ব্রিটিশ নারী। তখনই পরীক্ষার পর দেখা যায়, চোখের মধ্যে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স। যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গেছে তার। এরপরই চোখ থেকে গুনে গুনে ২৭টি আটকে থাকা কনট্যাক্ট লেন্স বের করেন ডাক্তার।

ঘটনার পর ওই নারী জানান, গত ৩৫ বছর ধরে তিনি ‘মান্থলি ডিসপোজাল’ কনট্যাক্ট লেন্স ব্যবহার করছিলেন। কিন্তু নিয়মিত চেকআপ করান নি। আর তাতেই এই বিপত্তি।

বার্মিংহামের কাছে সোলিহাল হাসপাতালে এই বৃদ্ধার চোখের চিকিৎসা হয়। হাসপাতালের চক্ষু চিকিৎসক রুপাল মোরহারিয়া ওই নারীর চিকিৎসা করেন। তিনি বলেন, ‘‘এমন ঘটনা আমরা আগে কখনও দেখিনি। ১৭টি লেন্স এক সঙ্গে লাগানো ছিল। চোখ থেকে মোট ২৭টি লেন্স বের করেছি। এতগুলো লেন্স থাকলে প্রচুর জ্বালাপোড়া ও অস্বস্তি হওয়ার কথা। কিন্তু ওই নারী কিছুই বুঝতে না পারায় আমরা আশ্চর্য হয়েছি। ’’
অস্ত্রোপচারের আগে এতগুলো লেন্স পাওয়ার পর পিছিয়ে দেওয়া হয় অস্ত্রোপচারের দিনক্ষণ। ওই রোগী ৩৫ বছর ধরে কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন। নিজের চোখ থেকে এতগুলো লেন্স বের হতে দেখে নাকি তার ভিরমি খাওয়ার জোগাড়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে