,

শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ানোয় মমতার ক্ষোভ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভ করে শেখ হাসিনার কুশপুত্তলিকা পুড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে শনিবার চিঠি দিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিশ্ব হিন্দু পরিষদ যেভাবে সেদিন বিক্ষোভ করে, তা ভারত-বাংলাদেশ সম্পর্ককে মোটেই মজবুত করবে না। কেন্দ্র যদি সত্যিই ঢাকাকে পাশে পেতে চায়, তা হলে সংঘ পরিবারের এহেন জঙ্গিপনা বন্ধ করার ব্যবস্থা করুক। চিঠিতে তিনি বিশ্ব হিন্দু পরিষদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

১ জুলাই কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদকর্মীরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিহিত চেয়েই সেদিন বিক্ষোভ হয় বলে পরিষদ দাবি করেছে।

তাদের বক্তব্য, শেখ হাসিনা ভারতবাসীর পছন্দের নেত্রী। কিন্তু যেভাবে তার আমলেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে তা নিন্দনীয়।

বাংলাদেশ সরকার যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সেই দাবিতেই বিক্ষোভ হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় জানান, এ বিক্ষোভে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হবে বলে তারা মনে করেন না।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, মমতা প্রশাসন অবশ্য মনে করে, কোনো বন্ধু দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো মোটেই ভালো কাজ নয়।

যখন একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান ভারতকে বিব্রত করছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন আচরণ মানা যায় না।

অতীতে অবশ্য তিস্তার জল বণ্টনের প্রশ্নে পশ্চিমবঙ্গে স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন মমতা। তিনি বাংলাদেশকে জল দিতে রাজি হননি।

যদিও মমতা বরাবরই জানিয়েছেন, হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তার কোনো দিনই খারাপ নয়। পাশাপাশি রাজ্যের স্বার্থও তিনি ক্ষুন্ন হতে দেবেন না। সেই কারণেই বিদেশমন্ত্রীকে চিঠি লিখে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মমতা ব্যানার্জি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে