,

দুর্নীতির অভিযোগে ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দুর্নীতির অভিযোগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুনকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, স্বজনদের দুর্নীতির তদন্ত আটকে দেয়ার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে।

ইরানের গোলাম হোসেন মহসেনিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের মামলায় শনিবার ফেরেদুনকে তলব করা হয়েছিল। পরে তাকে বন্দি করা হয়।

জানা গেছে, প্রেসিডেন্ট রুহানির পরামর্শক হিসেবে পরিচিত ফেরেদুন একজন কূটনীতিক। পরমাণু কর্মসূচি সঙ্কট অবসানে ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলে ছিলেন তিনি।

ফেরেদুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে তিনি বরাবরই সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ