,

যে চার ফল সরাসরি ত্বকে লাগানো যায়

news-image

অনলাইন ডেস্ক : ফল ত্বকের জন্য ভালো। তবে ফলের মাস্ক বানানো বেশ ঝামেলাপূর্ণ। কিছু ফল রয়েছে যেগুলো সরাসরি ত্বকে মাখা যায়। এগুলোর মাস্ক বানানোর তেমন প্রয়োজন পড়ে না।
সরাসরি ত্বকে মাখতে পারেন এমন কিছু ফলের নাম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. কলা
কলা সরাসরি ত্বকে লাগানো যায়। ত্বকের পোড়াভাব কমাতে কলা ব্যবহার করতে পারেন।

যেভাবে লাগাবেন
একটি ছোট কলা নিন। একে হাত দিয়ে চটকে নিন। এবার এই কলা মুখের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

২.তরমুজ
তরমুজ ত্বকের টোনার ও অ্যান্টি এইজিং উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের বাড়তি তেল উৎপাদন কমাবে এবং ত্বক উজ্জ্বল করবে।

যেভাবে লাগাবেন
কয়েকটি তরমুজের টুকরো নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন। এই তরমুজের জুসকে তুলার বলের মধ্য দিয়ে মুখের মধ্যে মাখুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

৩. স্ট্রবেরি
স্ট্রবেরির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। স্ট্রবেরি ত্বকের জন্য উপকারী।

যেভাবে ব্যবহার করবেন
কয়েকটি স্ট্রবেরি ব্ল্যান্ড করে নিন। একে মুখে মাখুন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

৪.আপেল
ত্বকের টেক্সচার ভালো করার জন্য নিয়মিত আপেল ব্যবহার করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন
আপেল কেটে টুকরো করুন।টুকরোগুলো ব্ল্যান্ড করে নিন। তবে এর মধ্যে পানি মেশাবেন না। এই মিশ্রণ দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ