,

ব্রিটেনের রানির স্বীকৃতি পেল বাংলাদেশের রাহাত

news-image

অনলাইন ডেস্ক : গত দুই বছর ধরে বাংলাদেশের দুর্ঘটনা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ‘দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৭’ পুরস্কার জিতে নিয়েছেন ‘ক্রিটিকালিংক’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশী তরুণ রাহাত হোসেন। সমাজ বদলে ভূমিকা রাখার জন্য গত ২৯ জুন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

‘দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৭’পুরস্কার পাওয়া ৬০ জন তরুণই ছিলেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের। এ বছর বাংলাদেশ থেকে এই পুরস্কার পেয়েছেন আরেক তরুণ সাজিদ ইকবাল।

ক্রিটিকালিংক সম্পর্কে রাহাত হোসেন বলেন, রাজধানীর গুলশান, বনানী, রামপুরা-বনশ্রী, বারিধারা-বসুন্ধরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও পুরোনো ঢাকায় ক্রিটিকালিংক কাজ করছে। প্রতিটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩০-৩৫ জন স্বেচ্ছাসেবকের একটি দল আছে। প্রত্যেক দলে দুজন টিম লিডারের একজন নারী, অন্যজন পুরুষ।

দুর্ঘটনার শিকার ব্যক্তি ক্রিটিকালিংক থেকে সেবা নিতে পারেন দুইভাবে। এক কল সেন্টারে ফোন করে (০৯৬৭৮৭৮৭৮৭৮) এবং ক্রিটিকালিংক অ্যাপের মাধ্যমে। অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রিটিকালিংক (Criticalink) অ্যাপ নামিয়ে শুরুতেই নিবন্ধন করতে হবে নিজের মোবাইল নম্বর দিয়ে। এরপর অ্যাপটিতে ঢুকলেই কল করা যাবে সাহায্যের জন্য। দুর্ঘটনার তথ্য জানানোর জন্য ‘রিপোর্ট অ্যাকসিডেন্ট’ বিভাগে গিয়ে তথ্য দিতে হবে। অ্যাপ নামানোর ঠিকানা: https://goo.gl/1gwWAf । সূত্র: রাইজিং বিডি.কম

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ