,

পুলিশ সুপারের প্রতি হাবিবার নিকট আত্নীয়দের কৃতজ্ঞতা

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের সদস্য পিতা মাতা হীন অনাথ হাবিবার বিয়েতে পিতার দায়িত্ব নিয়ে সুন্দর একটি বিয়ে দেওয়ায় জন্য ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন হাবিবার নিকট আত্নীয় তার মামা মো. মোশারফ হোসেন ও মামী লুৎফা বেগম।
আজ  রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কার্য্যালয়ে তাঁর সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের অনুভূুতি প্রকাশ করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান নব দম্পতি হাবিবা ও জাকারিয়ার খোঁজ খবর নেন। এবং তার সাথে যে কোন ব্যাপারে যোগযোগ করার জন্য তাদের প্রতি অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ ও সদর মডেল থানার ভারর্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ ।

এ ব্যাপারে পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম  বলেন, এরা ভাল আছে শুনেছি আর আমি দোয়া করি সব-সময় এরা সুখে থাকুক। এটাই আমার কামনা।

তবে হাবিবার মামা মোশারফ হোসেন সাংবাদিকদের জানান ২০০৪ সালে হাবিবার মা ও বাবা মারা যাওয়ার পর তাকে সরকারি শিশু পরিবারে আমি ও আমার স্ত্রী মিলে ভর্তি করি। হাবিবার বিয়ে দেওয়ার জন্য সুন্দর আয়োজন করায় পুলিশ সুপারের চিরকৃতজ্ঞ বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?