,

বিপজ্জনক জুয়া খেলায় মেতেছেন ম্যাকরন : ওয়াশিংটন পোস্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ডোনাল্ড ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে বিপজ্জনক জুয়া খেলায় মেতেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জনপ্রিয় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

সেখানে বলা হয়েছে, ফ্রান্সে ট্রাম্পের কোনো জনপ্রিয়তা নেই বরং দেশটির জনগণ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। এরকম একটি অবস্থায় ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে ম্যাকরন বিপজ্জনক জুয়া খেলা শুরু করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরে বলা হয়েছে, বিশ্বের হাতে গোনা কিছু দেশ বিশেষ করে পশ্চিম ইউরোপের কিছু দেশের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রয়েছে।

জনপ্রিয় এই মার্কিন দৈনিকটির মতে, আমেরিকা যখন বিশ্ব অঙ্গনে দিন দিন একঘরে হয়ে পড়ছে তখন ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের অন্তরে স্থান করে নিতে চেয়েছেন ম্যাকরন। অথচ ট্রাম্প ও ম্যাকরনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ তারা সম্পূর্ণ বিপরীত চরিত্রের দু’জন মানুষ। এমনকি ফ্রান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকরনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেরিন লো পেনের পক্ষ নিয়েছিলেন ট্রাম্প।সূত্র : ওয়াশিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ