,

বিশ্বাসঘাতকদের মাথা কাটার হুমকি এরদোয়ানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অভ্যুত্থান চেষ্টাকারীদের বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে তাদের মাথা কাটার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্থানীয় সময় শনিবার রাতে বিশাল জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দিয়েছেন। তার হুমকি থেকে পরিষ্কার, মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল হতে যাচ্ছে তুরস্কে।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের বসফরাস সেতুতে জনতার প্রতিরোধের মুখে আত্মসমর্পণ করে অভ্যুত্থান চেষ্টাকারীরা। সেতুটি এখন ‘শহীদ সেতু’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। শনিবার এই সেতুতে এরদোয়ানের সমর্থকরা বিশাল জনসমাবেশ করে। এতে যোগ দিয়ে ‘প্রতিরোধকারী’ জনতার উদ্দেশে আবেগী বক্তব্য দেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট জনতার উদ্দেশে বলেন, ‘সবার আগে আমরা সেইসব বিশ্বাসঘাতকদের মাথা কাটব।’ তার ভাষ্য, আইনের শাসনের তুরস্কে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ জন্য পার্লামেন্ট থেকে তার কাছে বিল এলেই তিনি তাতে স্বাক্ষর করবেন।

এরদোয়ান বলেন, আমাদের রাষ্ট্র আইনের শাসনে চলে। পার্লামেন্ট থেকে যদি তা (মৃত্যুদণ্ডের বিধান) আমার কাছে আসে, তাহলে আমি তাতে স্বাক্ষর করব।’

গত বছর ১৫ জুলাই রাতে অভ্যুত্থান চেষ্টাকারীদের বিরুদ্ধে নিরস্ত্র জনতার প্রতিরোধের ভূয়সী প্রসংশা করেন এরদোয়ান। তার সরকারের ওপর জনতার যে বিশ্বাস, তার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।

আঙ্কারা থেকে এফ-১৬ যুদ্ধবিমানে বসফরাসে আসেন এরদোয়ান। ১৫ জুলাইকে ‘গণতন্ত্র ও ঐক্য’ দিবস ঘোষণা করে প্রতিবছর এ দিনে জাতীয় ছুটি ঘোষণা করেছে এরদোয়ান সরকার।

জনতার প্রতিরোধ সম্পর্কে এরদোয়ান বলেন, ‘ওই রাতে জনতার হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে পতাকা ছিল, তার চেয়েও গুরুত্বপূর্ণ তাদের ছিল বিশ্বাস।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে