,

রাখে আল্লাহ মারে কে, যেভাবে বেঁচে গেল কিশোরী

news-image

অনলাইন ডেস্ক : কথায় বলে- ‘রাখে আল্লাহ, মারে কে’-সত্যিই মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রায় ঘটে যেগুলোকে আমরা বলতে বাধ্য হই আল্লাহ বা ঈশ্বরের রক্ষা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নিউইয়র্কের ‘সিক্স ফ্লাগস অ্যামইউজমেন্ট’ পার্কে।

মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে একেবারে অক্ষত অবস্থায় এক কিশোরী বেঁচে ফিরেছেন। ২৫ ফুট উঁচু স্কাই রাইড থেকে পড়ে গিয়েও কোনো ক্ষতি হয়নি তার। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলেন উপস্থিত জনতা।

ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে ঘটনাটির একটি ভিডিও। গ্রিনউডের বসবাস করা ১৪ বছর বয়সী ঐ কিশোরী পার্কে বেড়াতে এসেছিল। রাইডে চড়ার পর সে সিট থেকে ছিটকে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে।

এ সময় তার সঙ্গে ছিল ছোট ভাই। রাইডে ঝুলন্ত অবস্থায় কিশোরীকে চিৎকার করতে দেখে নিচে লোকজন জড়ো হয়ে যায়। ঘটনাটি চোখে পড়ে রাইড অপারেটরেরও। তিনি দ্রুত রাইডটি বন্ধ করে দেন।

এরপরই এক ব্যক্তি স্কাই রাইডটির পাশে থাকা একটি গাছে উঠে ডালপালা সরানোর চেষ্টা করেন। পার্কের কর্মী ও উপস্থিত দর্শনার্থীরা চিৎকার দিয়ে বলে ‘চিন্তা করো না, ঝাঁপিয়ে পড়ো, আমরা তোমাকে ধরে ফেলবো।’ সাহস পেয়ে ২৫ ফুট উঁচু রাইড থেকে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরী। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলে নিচে থাকা লোকজন। তাকে রক্ষা করতে পেরে খুশিতে ফেটে পড়ে উপস্থিত সবাই।

স্থানীয় পুলিশ জানায়, ঐ কিশোরীর বিপদের খবর পেয়েই রাইড বন্ধ করে দিয়েছিল পার্কের কর্মীরা। অন্যথায় বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কোনরকম ক্ষতি হয়নি ঐ কিশোরীর। খবর মিরর।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ