,

শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর ডিগ্রি কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ¦ মোহাম্মদ ছায়েদুল হক এমপি। আজ শনিবার দুপুরে ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে শেষে কলেজ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ¦ মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেন সরকার শিক্ষার আমুল পরিবর্তনে নানামুখি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।

শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেসরকারী স্কুল,কলেজ ও প্রাইমারী স্কুলকে জাতীয় করণ করছে। কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতীম সৌমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,গোর্কণ ইউপি চেয়ারম্যান হাছান খাঁন,ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজ্বী আবদুল বাকী, সদস্য ও প্রধান শিক্ষক আবদুর রহিম,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা,যুগ্ম আহবায়ক অমর চন্দ্র ভট্রার্চায। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মাইনুদ্দিন ভুইয়া শান্ত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ করা হবে বলে অধ্যক্ষ মোঃ আলমগীর জানান।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে