,

একে-৪৭ নিয়ে গোলাগুলি নয়, ক্রিকেট খেলছে! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় খেলাধুলার দিক দিয়ে প্রথমেই যে ক্রিকেট তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সাফল্য সে কথাই বলে। তবে এই খেলা এখন আর কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গিরাও সুযোগ পেলে ক্রিকেট খেলে বিনোদিত হন।

ভিডিওতে দেখা যাচ্ছে, পিঠে একে-৪৭, হাতে ব্যাট, বল। এখানেই শেষ নয়! বোলারের প্রান্তের উইকেটের জায়গাতেও মাটিতে পোঁতা রয়েছে একে-৪৭! আর এভাবেই কাশ্মীরের এক বাগানের মধ্যে নিশ্চিন্তে জঙ্গিরা ক্রিকেট খেলছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

একটি ইংরেজি নিউজ চ্যানেলে প্রথম দেখানো এই ভিডিওটি দক্ষিণ কাশ্মীরের কোনো একটি জায়গার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে অস্ত্র নিয়ে তারা নিরাপত্তাবাহিনী থেকে শুরু করে নিরাপদ মানুষের প্রাণ কেড়ে নেন সেই অস্ত্র এখন যে তাদের অবসরের বিনোদন জোগাচ্ছে তা সহজেই অনুমেয়।

তবে এই জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য, তা জানা যায়নি। কিন্তু প্রকাশ্যে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি।

https://youtu.be/vj3drM-Hg8Q

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ