,

গোমাংস খাওয়ার অধিকার সবার আছে, বললেন ভারতের মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রত্যেক নাগরিকের গরুর মাংস খাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়াল।

বিজেপি সরকারের শরিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার এই নেতা বলেন, ‘ভারতে প্রত্যেকে মানুষেরই অধিকার রয়েছে গরুর মাংস খাওয়ার। কারণ, পাঁঠার মাংসের দাম বেশি। এই কারণে অনেকেই গরুর মাংস খেতে চায়। পাঁঠার মাংসের তুলনায় বর্তমানে গরুর মাংসের দাম কিছুটা কম। আর এ কারণে স্বাভাবিকভাবেই অনেকে গরুর মাংস খেতে চায়।’

সম্প্রতি ভারতের নাগপুরে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধর করার ঘটনারও তীব্র নিন্দা করেন মহারাষ্ট্রের এই নেতা।

রামদাস আঠাওয়াল বলেন, ‘প্রত্যেক মানুষের অধিকার আছে সে কী খাবে কী খাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার। কেউ যদি গরুর মাংস খেতে চায়, এটা তার ব্যক্তিগত অভিমত। কিন্তু গরুর মাংস বা গরু বহনের জন্য গাড়ি থামিয়ে মানুষকে পেটানো হচ্ছে। এতে অনেক নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এটা সামাজিক ন্যায়বিচার হতে পারে না বা আমরা এটাকে এড়িয়ে যাচ্ছি না।’

এমন হিংসাশ্রয়ী গোরক্ষকদের কঠোর শাস্তিই হওয়া উচিত উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, কেউ কেউ গোরক্ষকের নামে নরভক্ষক হয়ে উঠবে এটা কখনই মেনে নেওয়া যায় না। গোরক্ষকদের কোনোক্ষেত্রেই আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে