,

আইএসের আফগান প্রধান নিহত, দাবি পেন্টাগনের

news-image

আন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)সদরদপ্তরে হামলা চালিয়ে এই গোষ্ঠীর আফগান প্রধান আবু সাঈদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

পেন্টাগন শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত ১১ জুলাই চালানো ওই হামলায় আইএসের আরো কিছু জঙ্গিও নিহত হয়েছে। আফগানিস্তানে আইএসের বিস্তার প্রতিরোধে ওই হামলা চালানো হয়। এর আগে গত এপ্রিলে আবু সাঈদের উত্তরসূরি আব্দুল হাসিব আফগান সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, এইসব গোষ্ঠীর একজন নেতাকে হত্যা করা হলে তারা দুর্বল হয়ে পড়ে, তাদের দুর্বল করতে পারা আমাদের জন্য একটি বিজয়।

তবে আবু সাঈদের নিহত হওয়ার খবর এখনো আইএসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

পেন্টগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন, ২০১৬ সালে ড্রোন হামলায় তৎকালীন আইএস নেতা হাফিজ সাঈদ খান এবং চলতি বছরের গোড়ার দিকে আফগান সেনা অভিযানে তার উত্তরসুরি আব্দুল হাসিব নিহত হওয়ার পর আবু সাঈদ আফগান শাখার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে বলে মনে করা হয়।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর সেনাদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে আফগানিস্তানের সৈন্যরা দেশটির পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে। ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) নাম নিয়ে আইএসের আফগানিস্তান শাখা ২০১৫ সাল থেকে আফগানিস্তানের সরকারি বাহিনী, যুক্তরাষ্ট্রের বাহিনী ও তালেবানদের বিরুদ্ধে লড়াই শুরু করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে