সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ‌‘হিন্দু জঙ্গি’ সম্পর্কে যা জানা যাচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতশাসিত কাশ্মিরের পুলিশ জঙ্গি সংগঠন লস্কর-এ তৈয়বার এমন এক সদস্যকে গ্রেফতার করেছে, যে আসলে হিন্দু। সন্দীপ শর্মা নামের ওই ব্যক্তি নিষিদ্ধ সংগঠনটিতে যুক্ত হয়ে ‘আদিল’নাম নিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

বেশ কিছু প্রাণঘাতী হামলা, ব্যাংক লুঠ, নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছিনতাই, জঙ্গিদের নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার মতো বেশ কিছু ঘটনায় এ হিন্দু ব্যক্তি জড়িত বলে পুলিশ দাবি করেছে।

লস্কর-এ তৈয়বার মতো সংগঠনে কোনো হিন্দু ব্যক্তির যুক্ত হওয়ার ঘটনায় পুলিশ বিস্মিত।
ধৃত ব্যক্তিকে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়েছিল।

কে এই হিন্দু জঙ্গি

ধৃত সন্দীপ শর্মা উত্তর প্রদেশের মুজফফরনগরের বাসিন্দা। সে ২০১২ সালে কাশ্মিরে আসে বলে পুলিশ জানতে পেরেছে।

কাশ্মির রেঞ্জের পুলিশ মহানির্দেশক মুনির খান বলছেন, সন্দীপ গরমের সময়ে ওয়েল্ডিংয়ের কাজ করত আর শীতে পাঞ্জাবের পাতিয়ালায় চলে যেত। পাঞ্জাবে কাজ করার সময়েই কুলগাম জেলার বাসিন্দা শাহিদ আহমেদের সঙ্গে তার যোগাযোগ হয়। তারপরে সে দক্ষিণ কাশ্মিরে এসে প্রথমে এটিএম মেশিন থেকে টাকা লুঠ এবং অন্যান্য অপরাধে সামিল হয়।

মি. খানের কথায়, লস্কর-এ তৈয়বার কমান্ডার বশির আহমদ ওয়ানি বা বশির লস্করির গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটিই কিছুদিন আগে দক্ষিণ কাশ্মীরে এক থানার ওসি সহ ৫ পুলিশ কর্মীকে হত্যা করেছিল। পরে গোষ্ঠীটির প্রধান বশির লস্করি পুলিশের সঙ্গে এক সংঘর্ষে মারা যায়।

পুলিশ বলছে, যে বাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বশির লস্করির মৃত্যু হয়, ধৃত সন্দীপ শর্মা সেখানেই ছিল। সংঘর্ষের ঠিক আগে সন্দীপসহ ওই বাড়ির অন্যান্য লোকজনকে পুলিশ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল।

কাশ্মিরের পুলিশ বলছে যাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জানতে চাওয়া হয় যে বাড়িতে লস্কর-এ তৈয়বা জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, সে বাড়িতে তারা কী করছিল। এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি সন্দীপ। তখনই সন্দেহ তৈরি হয় পুলিশের।

পরে আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্দীপ লস্কর-এ তৈয়বার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে। সূথ্র ত্রবিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা